Thursday, June 16, 2016

আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে বিভোর এক মুসলিম কিশোরের গল্প


মোহাম্মদ এইচ. জামান::

যুক্তরাষ্ট্রে এসেছি অনেক আগে, মূলত দেশটির চমৎকার নির্বাচনী ব্যবস্থাই আমাকে প্রথম মুগ্ধ করেছিল। আমার জন্ম পাকিস্তানে, সেখানেই ১৯৮০’র দশকে বড় হয়েছি, সে সময়টা ছিল পাকিস্তানের নাগরিকদের জন্য এক অনিশ্চিৎ সময়। সামরিক শাসক প্রেসিডেন্ট জিয়া উল-হকের নির্মম দমন-পীড়নমূলক শাসন পাকিস্তানি নাগরিকদের স্বপ্ন ও আশাগুলোকে নিঃশেষ করে দিচ্ছিল।

Thursday, June 2, 2016

ম্যাটস শিক্ষার্থীদের ন্যায্য দাবি মানতে আপত্তি কোথায়

 সৈয়দ ইবনে রহমত ::
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করছে অনেক দিন ধরেই। বিশেষ করে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ১৬ মে থেকে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে এই সাদা এপ্রোনধারী শিক্ষার্থীরা। গতকাল ১ জুন এই প্রবন্ধ লেখার সময় পর্যন্ত ১৭ দিন তারা খোলা আকাশের নিচে কাটালেও কর্তৃপক্ষের কারো মন গলার আভাস পাওয়া যায়নি। আন্দোলনরত ম্যাটস শিক্ষার্থীরা যে শুধু প্রেস ক্লাবের সামনে বসেই রোদে পুড়ছে কিংবা বৃষ্টিতে ভিজছে তা নয়, বরং তারা তাদের দাবির কথা কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছে দিতে নানাভাবে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সারা দেশেই ছড়িয়ে দিয়েছে তাদের আন্দোলনটাকে। ঢাকাতেও চলছে মিছিল, শ্লোগান, স্মারকলিপি প্রদানসহ নানা তৎপরতা।

Thursday, February 18, 2016

পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে যা দরকার


ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.)
বহু বছর পর পার্বত্য চট্টগ্রাম গিয়েছিলাম নিছক ভ্রমণে। যদিও প্রায় আট বছর আগে গিয়েছিলাম তিন জেলা সদর খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে নির্বাচন কমিশনের কাজে। সেটা ছিল ১৯৯২ সালে বান্দরবানে আমার প্রায় তিন বছরের ব্রিগেড তথা রিজিয়ন কমান্ডারের দায়িত্ব ছাড়ার পরের ভ্রমণ। ওই সময়টি ছিল সমগ্র পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ ও ক্রান্তিলগ্ন। সরকারের পরিবর্তন হয়েছিল। এরশাদ সরকারের পতনের পর নতুন সরকার ক্ষমতায় এসেছিল।

Tuesday, December 8, 2015

চাকমা রাজা ত্রিদিব রায় ১৯৭১ সালে কেন পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের বিরুদ্ধে ছিলেন?

রাজা ত্রিদিব রায়: সিংহাসনে আরোহণের দিন

সাবির মুস্তাফা ::
উনিশ্‌শো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর, বিশেষ করে চাকমাদের ভূমিকা নিয়ে বেশ বিতর্ক আছে। চাকমাদের তৎকালীন রাজা ত্রিদিব রায় পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু ত্রিদিব রায়-এর সিদ্ধান্তের পেছনে কী কারণ ছিল বা কী ধরণের ঐতিহাসিক প্রেক্ষাপট সেই সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল, সে বিষয়ে গবেষণা খুব বেশি হয়নি।

Saturday, December 5, 2015

আঠারো বছর কি খুব কম সময়?


সোহরাব হাসান ::
     
১৯৯৭ সালের ২ ডিসেম্বর চুক্তি সইয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অস্ত্র তুলে দেন জনসংহতি সমিতির নেতা সন্তু লারমা১৯৯৭ সালের ২ ডিসেম্বর চুক্তি সইয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অস্ত্র তুলে দেন জনসংহতি সমিতির নেতা সন্তু লারমাবাংলাদেশে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে প্রথম উচ্চ ডিগ্রিধারী এস এস চাকমার সঙ্গে পরিচয় দুই দশকের বেশি সময় আগে। শেখ হাসিনার প্রথম সরকারের আমলে তিনি ছিলেন ভুটানে রাষ্ট্রদূত। তারও আগে সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেন। অবসরের পর থেকে নিয়মিত লেখালেখি করছেন। পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে তাঁর বেশ কটি বই আছে।

Friday, December 4, 2015

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি





ড.মিল্টন বিশ্বাস ::

১৯৯৭ সালের ২রা ডিসেম্বর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য শান্তিচুক্তি সম্পাদিত হয় যা সমসাময়িক কালে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই অঞ্চলের সমস্যার সফল রাজনৈতিক পরিসমাপ্তি ঘটায় বিশেষ মর্যাদা লাভ করে। একই সাথে এই উপলক্ষে প্রাপ্ত ইউনেস্কো পুরস্কার পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের জন্য বয়ে আনে এক অনন্য স্বীকৃতি। এ চুক্তির পরই পুরো পার্বত্যাঞ্চল জুড়ে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সুষ্ঠু অর্থনৈতিক ও রাজনৈতিক বিকাশ যথেষ্ট বেগবান হওয়ার সুযোগ সৃষ্টি হয়। বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্দেশনায় বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

আসামের জাতিগত সংঘাত



শামীমা বিনতে রহমান ::
আসামের জাতিগত সংঘাতের আঁচটা একটু বেশিই উত্তর প্রদেশে। এখানে মুসলমানদের সংখ্যা ভারতের অন্যান্য প্রদেশের তুলনায় যথেষ্ঠ বেশি, ৪০ লাখ ছাড়ানো। রাজধানী শহর লাক্ষ্ণৌতে ঈদ উত্তর এক আড্ডায়, যেটা শৈশবের বন্ধুদের আড্ডা এবং যেখানে ধর্মীয় পরিচয় কোনভাবেই প্রাধান্যের না, সেই আড্ডায় ধর্মীয় পরিচয়ে হিন্দু এবং মুসলমান বন্ধুদের উল্লাস এসে থমকে দাঁড়ায় আসামে।

Thursday, December 3, 2015

18 years and not done yet!


Brig Gen Shahedul Anam Khan ndc, psc (Retd) ::

Today is the 18th anniversary of the CHT Accord, and it is pathetic to hear the tribal leaders still lamenting its non fulfillment in toto. Very few would take issue with them on this count. The Accord remains only partly implemented, its more complex provisions left in a limbo all these years.

শান্তিচুক্তি নিছক কাগুজে দলিল!



দীপায়ন খীসা ::
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮তম বর্ষপূর্তি আজ ২ ডিসেম্বর। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চার খণ্ডে সম্পাদিত এই চুক্তিকে ঘিরে পাহাড়ের মানুষ নতুন এক সম্ভাবনার স্বপ্ন বুনেছিল। দীর্ঘ শরণার্থী জীবন কাটিয়ে নিজভূমে ফিরেছিল হাজারো মানুষ। আশা-জাগানিয়া হতে চেয়েছিল পাহাড়ের চিরদুঃখী জুম্ম জনগণ। এই ১৮ বছরে আশার বীজটি অনেক ডালপালা ছড়ানোর কথা ছিল। কিন্তু খেরোখাতা সে কথা বলে না। মেলে না অনেক হিসাব।

Wednesday, December 2, 2015

শান্তি চুক্তির আঠার বছর এবং বাঙালিদের আট দাবি



 ড. মু. আমান উদ্দীন মুজাহিদ : :
পাহাড়-অরণ্য-হ্রদঘেরা সবুজ সমারোহের প্রাকৃতিক সম্পদে ভরপুর বাংলাদেশের এক-দশমাংশ এলাকা পার্বত্য চট্টগ্রাম; যা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত। অপরূপ সৌন্দর্যের এ জনপদ অশান্তির আগুনে জ্বলছে প্রতিদিন। পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে চলমান সংঘাতে খুন, অপহরণের ঘটনা আজ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা- পার্বত্য চট্টগ্রামে আজ মহামারী আকার ধারণ করেছে। অন্যদিকে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত তথাকথিত শান্তিচুক্তির আড়ালে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের নিজ ভূমিতে পরবাসী করে দেওয়া হয়েছে। উপজাতীয় তথা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর জন্য যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী করা হয়েছে।

Saturday, September 27, 2014

স্কটল্যান্ডের স্বাধীনতা : সাম্রাজ্যবাদ নিজের মিত্রদের রক্ত খাওয়ার উদ্যোগ নিয়েছে


॥ ড. ইশা মোহাম্মদ ॥
 স্কটল্যান্ড গ্রেটব্রিটেন থেকে বিচ্ছিন্ন হতে স্বাধীনতার পক্ষে গণভোটের অনুষ্ঠান করেছে। সে দেশের রাজনীতিকদের মনোভাব ও দৃষ্টিভঙ্গির সাথে সাধারণ মানুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গি মেলেনি। ব্যাপক সাধারণ মানুষ গ্রেটব্রিটেনের পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ তারা স্বাধীনতা চায় না। বৃহত্তর জনগোষ্ঠীর একজন হয়ে বেঁচে থাকতে চায়। যারা হ্যাঁ ভোট দিয়েছে, তারা তাহলে কারা! স্কটল্যান্ড ৪২ বছর ধরে স্বাধীন দেশ ছিল। ইংল্যান্ড আগ্রাসী হয়ে ওঠে এবং এক সময় পার্শ্ববর্তী দেশ-স্থান দখল করতে থাকে। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েলসল্যান্ড দখল করে গ্রেটব্রিটেন গড়ে তোলে। কিন্তু ব্রিটেন কখনোই এক জাতিসত্ত্বা হয়ে উঠতে পারেনি।

দেশে হঠাৎ কেন এই আইএস আতঙ্ক


॥ এ এম এম বাহাউদ্দীন ॥
নিত্যদিনের কাজের ব্যস্ততার মধ্যেও দৈনিক যুগান্তরের লিড নিউজ ‘কোথায় ছিল এতোদিন’ রির্পোটটি পড়তে হলো। বাংলাদেশ জঙ্গি হয়ে যাচ্ছে, এদেশের তরুণরা আইএস-এ যোগ দিতে যাচ্ছে এমন খবর যখন কিছু মিডিয়া ফলাও করে প্রচার করছে; এ ধরণের খবর মানুষ বিশ্বাস করুক না করুক উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করছে ঠিকই; তখন ২৭ সেপ্টেম্বরে যুগান্তরের এ অনুসন্ধানী রিপোর্টটি সাম্রাজ্যবাদের এজেন্টদের যেন ‘মুখোশ’ খুলে দিয়েছে। বাংলাদেশের শিক্ষিত তরুণ-যুবকদের আইএস এ যোগদান এবং জঙ্গি হয়ে ওঠার ‘কল্পকাহিনী’ যারা মাঝে মাঝে ফাঁদেন তাদের চাতুর্যপনা দেশবাসীর সামনে উন্মোচন করেছে পত্রিকাটি পরিবেশিত তথ্যে।